শিরোনাম
পাটজাত মোড়ক ব্যাবহার না করায় মিল মালিককে ১০ হাজার টাকা অর্থদন্ড রামপালে পরিবেশগত সংকটাপন্ন এলাকা সমন্বয় কমিটির ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত। বাগেরহাট ৩ আসেন সতন্ত্র মনোনয়ন দাখিল করেছেন এম এইস সেলিম। খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন (B.C.P.C) প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান পাইকগাছায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক- ১ পাবনা–৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস মিরসরাইয়ে বৈশাখী টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন নোয়াখালীতে তরিকা সায়েদ ফাউন্ডেশন কর্তৃক হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত চাঁচকৈড়ে মেসার্স বছির ইলেকট্রনিক্সে ‘মার্সেল স্মার্ট অফার সিজন-২৩’ এর পুরস্কার প্রদান করলেন জনপ্রিয় টিভি অভিনেতা,
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

বিয়ের অভিনব উদ্যোগে চোখ কপালে সকলের।

Reporter Name / ৪৩৭ Time View
Update : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

 

মোঃ ফিরোজ আহমেদ মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি :

বিয়ের মরশুম চলছে এই শীতে হয়তো কয়েক লক্ষ ছেলেমেয়ের দুহাত এক হবে। বিয়ের অনুষ্ঠান মানেই ভুরিভোজ আত্মীয়-স্বজন পরিজন প্রতিবেশী বন্ধু-বান্ধবদের নিয়ে হৈ-হুল্লোড় বিপুল খাওয়া দাওয়ার আয়োজন। বিয়েতে সকলেই অভিনব কিছু করতে চায় আর এবার সামনে আসলে একটি ব্যতিক্রমধর্মী বিয়ে। বাগেরহাটের মোড়েলগঞ্জের ভাইজোটা ৬ নং ওয়ার্ডের সাবেক সেনা সদস্য সার্জেন্ট (অবঃ) মোঃ মহিউদ্দিন (মিন্টু) মোল্লা ও মোসাঃ শাহানারা দম্পতির বড় ছেলে ডিপ্লোমা ইন সিভিলে অধ্যায়নরত মোঃ ফাহিম মোল্লার সাথে গত ২০/ ১০/ ২০২৫ বৃহস্পতিবার ৩: ৪৫ মিনিটে রোটারি পাবলিক এর মাধ্যমে রায়ের মহল খুলনা এর বাসিন্দা সৈয়দ মিন্টু কবির ও মোসাঃ সাবিনা দম্পতির বড় কন্যা মোসাঃ মরিয়ম মিম এর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

বিয়ের অনুষ্ঠান ছিল সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী। ছেলে মেয়ে উভয়ের গায়ে হলুদ অনুষ্ঠান খুবই জাঁকজমকপূর্ণ ভাবে ছেলের বাড়িতে অনুষ্ঠিত হয়। এমনকি বরযাত্রী মেয়ের বাড়িতে যাওয়ার আগেই মেয়ে পক্ষকে ছেলের বাড়িতে বৌভাতের নিমন্ত্রণ করেন। যা ছিল সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী। এ বিষয়ে ছেলের বাবাকে প্রশ্ন করলে তিনি বলেন আমার ইচ্ছে ছিল আমার ছেলের বিয়েতে ব্যতিক্রম কিছু করে দৃষ্টান্ত স্থাপন করব এবং সমাজে একটা মেসেজ দেওয়া যে যৌতুক দর কষাকষি ছাড়া গতানুগতিক পদ্ধতির বিয়ে না দিয়েও এভাবে বিয়ের আয়োজন করা যায়। দুই পরিবার খুব সুন্দর সুশৃংখল ভাবে তাদের এ বিয়ের আয়োজন সম্পন্ন করেন। এবং এলাকার লোকজনের প্রশংসায় ভাসলেন। ছেলের বাড়িতে এই ব্যতিক্রম ধর্মী এক বিয়ের অনুষ্ঠান নজর কাটল নেটিজনদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category