শিরোনাম
পাটজাত মোড়ক ব্যাবহার না করায় মিল মালিককে ১০ হাজার টাকা অর্থদন্ড রামপালে পরিবেশগত সংকটাপন্ন এলাকা সমন্বয় কমিটির ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত। বাগেরহাট ৩ আসেন সতন্ত্র মনোনয়ন দাখিল করেছেন এম এইস সেলিম। খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন (B.C.P.C) প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান পাইকগাছায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক- ১ পাবনা–৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস মিরসরাইয়ে বৈশাখী টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন নোয়াখালীতে তরিকা সায়েদ ফাউন্ডেশন কর্তৃক হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত চাঁচকৈড়ে মেসার্স বছির ইলেকট্রনিক্সে ‘মার্সেল স্মার্ট অফার সিজন-২৩’ এর পুরস্কার প্রদান করলেন জনপ্রিয় টিভি অভিনেতা,
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

মোড়েলগঞ্জের কালিকাবাড়িয়া বাজারে বিএনপি’র লিফলেট বিতরণ

Reporter Name / ৩৮৭ Time View
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

 

মোঃ ফিরোজ আহমেদ।
মোরেলগঞ্জ প্রতিনিধ :
বাগেরহাট।

বাংলাদেশকে একটি শক্তিশালী, ন্যায়ভিত্তিক, স্বচ্ছ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য যা কিছুর প্রয়োজন, তা সবই অন্তর্ভুক্ত রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রস্তাবে। এই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কালীকাবাড়ী বাজারে বাগেরহাট – ৩ আসনের বিএনপি’র সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন এর পক্ষে লিফলেট বিতরন করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ রাসেল আল ইসলাম।

এই সময় স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ জনগণের হাতে তারেক রহমানের ৩১ দফার লিফলেট তুলে দেন তিনি। লিফলেটে রাষ্ট্র মেরামতের পরিকল্পনার মাধ্যমে দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, বিচারব্যবস্থা ও গণতান্ত্রিক কাঠামোকে নতুনভাবে পুনর্গঠনের দিকনির্দেশনা তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
৯ নং বলইবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ লুৎফর ফকির, সাধারণ সম্পাদক মোঃ ইদুল হাওলাদার,
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আজিম বাবুল, কৃষক দলের সাদিক শিকদার, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দেওয়ান সোহেল রানা, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল ব্যাপারী,
এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের থানা সাধারণ সম্পাদক মোস্তাকিম বিল্লাহসহ সাংবাদিক সুধীজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিত্ব এ সময় উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরণের সময় নেতৃবৃন্দ বলেন, “বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করাতে তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফাই হতে পারে একটি নতুন দিগন্তের সূচনা।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category