শিরোনাম
পাটজাত মোড়ক ব্যাবহার না করায় মিল মালিককে ১০ হাজার টাকা অর্থদন্ড রামপালে পরিবেশগত সংকটাপন্ন এলাকা সমন্বয় কমিটির ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত। বাগেরহাট ৩ আসেন সতন্ত্র মনোনয়ন দাখিল করেছেন এম এইস সেলিম। খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন (B.C.P.C) প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান পাইকগাছায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক- ১ পাবনা–৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস মিরসরাইয়ে বৈশাখী টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন নোয়াখালীতে তরিকা সায়েদ ফাউন্ডেশন কর্তৃক হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত চাঁচকৈড়ে মেসার্স বছির ইলেকট্রনিক্সে ‘মার্সেল স্মার্ট অফার সিজন-২৩’ এর পুরস্কার প্রদান করলেন জনপ্রিয় টিভি অভিনেতা,
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

আমি ছিলাম সেই প্রভাতের সৈনিক”

Reporter Name / ৩৯৩ Time View
Update : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

 

মাইনউদ্দীন হাসান চৌধুরী খোকা লোহা গাডা উপজেলা

২৪ জুলাই–আগস্টের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা ও স্যালুট।

আমি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ দেখিনি,
কিন্তু আমি ছিলাম ২০২৪ সালের সেই গণঅভ্যুত্থানের এক সৈনিক।
আমি দেখেছি—দেশপ্রেম কাকে বলে!
আমি দেখেছি—ছাত্র জনতা কীভাবে ভালোবাসে তাদের মাতৃভূমিকে!
আমি দেখেছি—তরুণরা কীভাবে বুকের তাজা রক্ত দিয়ে রক্ষা করে প্রিয় বাংলাদেশকে!

আমি দেখেছি,
স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে লড়াই করতে মানুষের ঢল নেমেছে!

ছাত্ররা প্রাণ দিচ্ছে দেশের জন্য!

*আর বাংলার মাটিতে এক অদম্য জাগরণ—
যেখানে শ্রমজীবী থেকে শুরু করে শিক্ষিত শ্রেণি পর্যন্ত
সবাই এক কাতারে দাঁড়িয়ে বলছে—
“আমরা এই দেশ বাঁচাবো!”
খুনি হাসিনার পতন ঘটাবো।
ইনশাআল্লাহ।
আমি দেখেছি—বাংলাদেশের মানুষ জেগে উঠেছে উত্তাল স্লোগান দিয়ে,
‘দফা এক’ ‘দাবি এক’
শেখ হাসিনার পদত্যাগ !

আমি দেখেছি দক্ষিণ চট্টগ্রামের মানুষ ভালোবাসা ঢেলে দিয়েছে আন্দোলনের পেছনে,
লোহাগাড়া-সাতকানিয়ায় সৃষ্টি হয়েছে গণজোয়ার,
যার ঢেউ ছড়িয়ে পড়েছে সারাদেশে।

আমি সেই দিনগুলোর সাক্ষী—
যখন রাষ্ট্র ইন্টারনেট বন্ধ করে দিলেও
এই দেশের তরুণেরা থেমে যায়নি!
বরং প্রতিটি অন্ধকারের ভিতর থেকে
তারা আলো জ্বেলে দিয়েছে—
জ্বেলে দিয়েছে স্বাধীনতার নতুন প্রদীপ!

আমি দেখেছি—ছাত্র, জনতা, শ্রমিক, কৃষক, শিক্ষক, আলেম, সাংবাদিক—
সব ধর্ম, সব মত, সব রাজনৈতিক দলের মানুষ
এক পতাকার নিচে ঐক্যবদ্ধ হয়ে
রুখে দাঁড়িয়েছে জুলুম, অন্যায় আর নিপীড়নের বিরুদ্ধে।এবং আমি নিজ চোখে দেখেছি সেই মাহেন্দ্রক্ষণ—

যখন গণতন্ত্রের সূর্য পুনরায় উদিত হয়েছে,
যখন স্বৈরাচার হাসিনা পদচ্যুত হয়েছে,
যখন আওয়ামী লীগ নামক একদা সন্ত্রাস ও রক্তের প্রতীক
ইতিহাসের বুকে ধ্বসে পড়েছে।এ ছিল জাতির নতুন জাগরণের শুরু,এক নতুন বাংলাদেশের জন্ম।

✍️
এম. এইচ. কে. রাসেল
২৪’ গণঅভ্যুত্থানের যোদ্ধা
লোহাগাড়া, চট্টগ্রাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category