শিরোনাম
পাটজাত মোড়ক ব্যাবহার না করায় মিল মালিককে ১০ হাজার টাকা অর্থদন্ড রামপালে পরিবেশগত সংকটাপন্ন এলাকা সমন্বয় কমিটির ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত। বাগেরহাট ৩ আসেন সতন্ত্র মনোনয়ন দাখিল করেছেন এম এইস সেলিম। খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন (B.C.P.C) প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান পাইকগাছায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক- ১ পাবনা–৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস মিরসরাইয়ে বৈশাখী টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন নোয়াখালীতে তরিকা সায়েদ ফাউন্ডেশন কর্তৃক হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত চাঁচকৈড়ে মেসার্স বছির ইলেকট্রনিক্সে ‘মার্সেল স্মার্ট অফার সিজন-২৩’ এর পুরস্কার প্রদান করলেন জনপ্রিয় টিভি অভিনেতা,
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

রামপালে টাইফয়েড টিকাদান বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Reporter Name / ৩৯৫ Time View
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

 

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাট জেলার রামপালে টাইফয়েড টিকাদান বিষয়ক এক ক্যাম্পেইন সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা সুকান্ত কুমার পালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি। বিশেষ অথিতির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরহাদ আলী,ইপিআই টেকনিশিয়ান কমলেশ কান্ত দাশ, রামপাল প্রেস ক্লাবের সভাপতি ফকির আতিয়ার রহমান, মো. মেহেদী হাসান প্রমুখ।উক্ত অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুকান্ত কুমার জানান, জাতীয় পর্যায়ে সারাদেশের মত এ উপজেলার ৩৯ হাজার ২৭ জন শিশু ও কিশোরকে বিনামূল্য টাইফয়েড টিকা প্রদান করা হবে। আগামী মাসের ১২ অক্টোবর থেকে এ টিকাদান ক্যাম্পেইন শুরু করা হবে। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ধর্মীয় নেতা, সাংবাদিক ও সচেতন নাগরিকগণ উপস্থিত ছিলেন। টিকা প্রদান যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category