শিরোনাম
পাটজাত মোড়ক ব্যাবহার না করায় মিল মালিককে ১০ হাজার টাকা অর্থদন্ড রামপালে পরিবেশগত সংকটাপন্ন এলাকা সমন্বয় কমিটির ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত। বাগেরহাট ৩ আসেন সতন্ত্র মনোনয়ন দাখিল করেছেন এম এইস সেলিম। খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন (B.C.P.C) প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান পাইকগাছায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক- ১ পাবনা–৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস মিরসরাইয়ে বৈশাখী টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন নোয়াখালীতে তরিকা সায়েদ ফাউন্ডেশন কর্তৃক হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত চাঁচকৈড়ে মেসার্স বছির ইলেকট্রনিক্সে ‘মার্সেল স্মার্ট অফার সিজন-২৩’ এর পুরস্কার প্রদান করলেন জনপ্রিয় টিভি অভিনেতা,
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

মোড়েলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসার অভিভাবক সদস্য নির্বাচনে বিপুল ভোটে জয়ী রেজাউল করিম।

Reporter Name / ৫৯৫ Time View
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ ফিরোজ আহমেদ।
মোড়লগঞ্জ উপজেলা প্রতিনিধি।
বাগেরহাট।

বাগেরহাটের মোড়েলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডির অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) সকাল ১০ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে টানা বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে । অভিভাবক সদস্য পদে বিপুল ভোটে মোঃ রেজাউল করিম ১২১ পেয়ে জয়লাভ করেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আঃ মালেক সুমন ৪৭ ভোট পেয়েছেন। এইচ এম মইনুল ইসলাম ৪৪ ভোট পেয়েছেন। নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা মোরেলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।তিনি বলেন নির্বাচনে ৪৪৬ জন ভোটারের মধ্যে ২২১ টি ভোট কাস্ট হয়। এর মধ্যে মোঃ রেজাউল করিম ১২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আঃ মালেক সুমন ৪৭ ভোট পেয়েছেন। এদিকে ভোটকে কেন্দ্র করে মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় দিনভর বিপুল উৎসাহ উদ্দিপনা নিয়ে ভোটাররা ভোট কেন্দ্রে ভোট দিতে আসেন। এদের মধ্যে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয় । এর আগে ৮ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। তারমধ্যে ৩ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন।আলিম,ফাজিল ওকামিল স্তরে অভিভাবক সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মাহবুবুর রহমান ও আবু হানিফ নির্বাচিত হন ।অভিভাবক সদস্য পদে বিপুল ভোটে নির্বাচিত হয়ে মোঃ রেজাউল করিম বলেন মাদ্রাসার উন্নয়নে আমি কাজ করবো এবং সুখে দুখে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category